ঢাকাসহ দেশজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১৪ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
রাজধানীর সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু জ্বর নিয়ে প্রতিনিয়তই ভর্তি হচ্ছে মানুষ। গত সোমবার অর্ধ-শতাধিক মানুষ ডেঙ্গু জ্বর নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে। তবে ঢাকার বাইরে তেমন না বাড়লেও ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় শঙ্কিত বিশেষজ্ঞরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শাহীনুর ইসলাম বলেন, দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে কক্সবাজারে এ রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বাড়ছে রাজধানীতে, ধারণা করা যাচ্ছে আগস্ট মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়তে পারে।
এ বিষয়ে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান বলেন, আমরা প্রতিনিয়তই বিভিন্ন বাড়ি পরিদর্শন করছি। যে সমস্ত বাড়িতে পানির কোন সোর্স পাওয়া যাচ্ছে বা ডেঙ্গুর লার্ভা পাওয়া যাচ্ছে সেসব বাড়িতে কর্মীরা গিয়ে পরিষ্কার করে দিয়ে আসছে। তিনি আরও বলেন, এ বিষয়ে আমাদের সবারই এগিয়ে আসা দরকার। প্রত্যেকেই যদি নিজ নিজ যায়গা থেকে বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা, টপ ও অন্যান্য যেসব যায়গা আছে সেগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাহলে এর উপদ্রব অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, মশা নিধনে শুধু রাসায়নিক নয়, প্রাকৃতিক কৌশলও ব্যবহার করা দরকার। ঢাকা উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দাবি, সিটি করপোরেশনের একার পক্ষে এর মোকাবিলা করা সম্ভব নয়। যদি না নগরবাসীর পূর্ণ সমর্থন-সহায়তা না করে। স্বাস্থ্য কর্মকর্তা বলেন, নগরবাসীকে সচেতন হতে হবে । নিজের বাড়ীসহ বাড়ির আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেই সঙ্গে প্রতিটি বাসস্ট্যান্ডে যত্রোতত্র গাড়ীর পরিত্যাক্ত টায়ার ফেলে রাখা যাবেনা। সেই সঙ্গে হাসপাতালের সামনে অলিতে-গলিতে ভ্যানে ডাব ব্যবসায়িরা যাতে যেখানে সেখানে ডাবের খোসা ফেলে না রাখে।
বর্তমানে ডেঙ্গু শুধু রাজধানীর ঢাকা নয়, দক্ষিণ এশিয়ার অন্য দেশ সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াতেও প্রতিদিন আশঙ্কাজনক হারে ডেঙ্গু রোগী বাড়ছে। বাৎসরিক রোগে পরিণত হয়েছে ডেঙ্গু জ¦র। কেননা প্রতি বছর-ই বর্ষা মৌসুমে কয়েক হাজার মানুষ মশাবাহিত ডেঙ্গু জ¦রে আক্রান্ত হচ্ছে। এই জ¦রে অনেকের মৃত্যুও হয়ে থাকে বলে চিকিৎসক বিশেষজ্ঞরা জানিয়েছেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা বলে জানা যায় চলতি বছর মে মাসে সংক্রমিত হয়েছে ডেঙ্গু জ¦রে ১৬২ জন , জুনে ৭৩৭ জন আর জুলাইয়ের ১৩ তারিখ পর্যন্ত ৪৩৯ জন। গতকাল বুধবারও ডেঙ্গু সংক্রমিত হয়ে সারাদেশে ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি নতুন ৩৯ জন।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






